ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংসদ নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সাংসদ নুসরাত তাবাসসুমের কুষ্টিয়া দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে দলটির যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটনা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন জনপ্রতিনিধির বাড়িতে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের প্রতিবাদ ন্যায়ের পক্ষে, আমাদের অবস্থান সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে।

দলটির জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে সাংসদ নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা, ভয়ভীতি কিংবা অগ্নিসংযোগ কখনোই রাজনীতির ভাষা হতে পারে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা সহিংসতা নয়, ন্যায়বিচার চাই।

প্রতিবাদ কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, ইউসুফ আলী, আলী সোহেব, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার, মারুফ হাসান সুকর্ণ, সহ সাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মুক্তা ইসলাম, জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন, জেলা সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের

error: Content is protected !!

সাংসদ নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :