ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

রাজনীতি ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল। সম্প্রতি বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় অভিযুক্ত ওই ক্রীড়া কর্মকর্তার ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। সরকারের শীর্ষ পদাধিকারীকে নিয়ে এমন বিদ্রূপাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে বরিশাল স্টেডিয়াম চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ চলাকালে দেওয়া বক্তব্যে ছাত্রদলের স্থানীয় নেতারা অভিযোগ করেন যে, অভিযুক্ত ক্রীড়া কর্মকর্তা অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে বলতে গিয়ে তিনি অট্টহাসি হাসেন এবং বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এমন বিতর্কিত একজন ব্যক্তি কীভাবে জাতীয় ক্রীড়া বোর্ডে স্থান পেলেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বিক্ষভে অংশ নেওয়া ছাত্রনেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে যদি কেউ এই বিতর্কিত ব্যক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালান, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অভিযুক্ত ব্যক্তি অতীতে আওয়ামীপন্থী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা এখন বিভিন্ন কৌশলে ক্রীড়াঙ্গনকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে চক্রান্ত রুখে দেওয়া হবে এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কাউকে কটূক্তি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিসিবি পরিচালক গণমাধ্যমকে জানান যে বরিশালের স্টেডিয়াম এলাকায় কী ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন। ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্য বা ব্যঙ্গ করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, স্টেডিয়ামের সামনে ব্যানার পুড়ানোর সুনির্দিষ্ট কোনো খবর তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি, তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

error: Content is protected !!

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট টাইম : ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :