ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলিতে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পলায়ন করা আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর ১৪ ঘণ্টা আত্মগোপনে ছিলেন নাশকতা মামলার আসামি মোশারফ হোসেন ওরফে মস্তফা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোশারফ হোসেন হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার বছির উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মোশারফকে গ্রেপ্তার করে হাকিমপুর থানা-পুলিশ। পরে এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে থানায় নেওয়া হয়। থানায় পৌঁছে পিকআপ থেকে নামানোর সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর তাঁকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচবিবির শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী এলাকা থেকে হাতকড়াসহ তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

error: Content is protected !!

হিলিতে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পলায়ন করা আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :