ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা বিতরণ

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের মাঝে একটি করে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।” এয়ার ফ্লো মেশিনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, “এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘকাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে একদিকে পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরা বাজারে এর ন্যায্য দাম পাবেন। এই পদ্ধতি বাজারে পেঁয়াজের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।”

এছাড়াও চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বیঘ্ন রাখতে এদিন সার ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।” এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণ

error: Content is protected !!

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা বিতরণ

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :