ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাকিমপুরে ধানের শীষের পক্ষে কৃষক দলের গণসংযোগ

কৌশিক চৌধুরী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছে হাকিমপুর পৌর কৃষকদল।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) হাকিমপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান-এর নেতৃত্বে পৌর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা হাকিমপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান।

কর্মসূচি শেষে হাকিমপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশের কৃষকেরা অবহেলার শিকার হয়ে আসছেন। কৃষিপণ্য উৎপাদনের খরচ বহুগুণ বেড়েছে, কিন্তু কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

তিনি আরও বলেন, সার, বীজ ও সেচের খরচ প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিএনপি অতীতেও কৃষকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি দাবি করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর কৃষকদলের সভাপতি বিপ্লব আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাখারুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

হাকিমপুরে ধানের শীষের পক্ষে কৃষক দলের গণসংযোগ

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :