ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: সাংবাদিক ঐক্যের আহ্বান

জসীমউদ্দীন ইতি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কর্মরত সংবাদকর্মীদের অন্যতম বৃহৎ সংগঠন হরিপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. জসীমউদ্দীন ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য শফি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। হরিপুর অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের এই ইফতার মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজাবুল হক রেজাউল এবং সাংগঠনিক সম্পাদক সাগর ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন সাংবাদিক নয়ন, সাংবাদিক ফরহাদ, সাংবাদিক রানা ও সাংবাদিক আলিমুদ্দিনসহ অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মো. জসীমউদ্দীন ইতি বলেন, পবিত্র রমজান মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয়। হরিপুর অনলাইন প্রেসক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। আজকের এই আয়োজনের মূল লক্ষ্য হলো উপজেলার সকল সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

ইফতারের ঠিক আগ মুহূর্তে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

error: Content is protected !!

হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: সাংবাদিক ঐক্যের আহ্বান

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :