ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়ক দূর্ঘটনায় চিকিৎসক ও গাড়ী চালক নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫) ও মাইক্রোবাস চালক মনির হোসেন মঞ্জু (৪০) নামে দুইজন খুলনাগামী দিগন্ত পরিবহন ও ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

আজ সোমবার সকালে ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত ডা. সুব্রত কুমার দাস বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুবাস চন্দ্র দাসের ছেলে ও মাইক্রোবাস চালক মনির হোসেন মঞ্জু উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আ. সালাম মোল্যার ছেলে। করিমপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ এ ঘটনায় আরো দুই যাত্রীকে মারাত্বক আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মাইক্রোবাস যোগে হোমিওপ্যাথিক কলেজের হতাহত শিক্ষকরা পরীক্ষার খাতা আনার জন্য বোয়ালমারী হতে ঢাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজনের মধ্যে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. সুব্রত কুমার দাস (৩৫) ও মাইক্রোবাস চালক মনির হোসেন মঞ্জু (৪০) ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর এবং আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা দুর্ঘটনায় মারাত্বক আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক বাসটির চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতরা আশঙ্কামুক্ত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

সড়ক দূর্ঘটনায় চিকিৎসক ও গাড়ী চালক নিহত

আপডেট টাইম : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :