ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্বাধীনতা দিবসে রিপোর্টার্স ইউনিটি ভূরুঙ্গামারীর শ্রদ্ধাঞ্জলি

আরিফুল ইসলাম জয়:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি ভূরুঙ্গামারী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় রিপোর্টার্স ইউনিটি ভূরুঙ্গামারীর সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি মাহমুদ হাসান, সদস্য হাফেজ আরিফুল ইসলাম, সদস্য আব্দুর রহিম রনি এবং সদস্য ফারুক হোসেন বাবুসহ অন্যান্য সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস বহন করে। এই দিনে শহীদদের স্মরণ করে তাদের আদর্শ ধারণ করাই সকলের নৈতিক দায়িত্ব।

সংক্ষিপ্ত হলেও অনুষ্ঠানটি ছিল গভীর তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

স্বাধীনতা দিবসে রিপোর্টার্স ইউনিটি ভূরুঙ্গামারীর শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :