ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনামসজিদ বন্দরে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ২৯৮ দশমিক ৩ ভরি স্বর্ণসহ রেন্টু শেখ (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি ভারতীয় ট্রাকও। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩ কেজি ৪৭৬ দশমিক ২৪৫২ গ্রাম। রোববার দুপুরে সোনামসজিদ বন্দরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ভারতীয় ট্রাক চালক রেন্টু শেখ পশ্চিমবঙ্গের মালদার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সামনে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ভারতে ফেরত যাবার সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্বার করা হয়।

আরও পড়ুনঃ সালথায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার

একই সঙ্গে জব্দ করা হয় ভারতীয় ট্রাক। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনা ও রুপার দাম আরও কমল

error: Content is protected !!

সোনামসজিদ বন্দরে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :