ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের সাতৈর মাছ বাজারের পূর্বপাশে গৌতম সাহার নবনির্মিত বিল্ডিংয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মল্লিক (২৫) ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রাজমিস্ত্রি লোকমান মল্লিকের ছেলে। মৃত নির্মাণ শ্রমিকের স্ত্রীসহ তিন ছেলে মেয়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত দুই মাস আগে সাতৈর মাছ বাজারের পূর্বপাশ সংলগ্ন বাসিন্দা গৌতম সাহা ৫ তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। ভবনের নিচ তলায় সেপটিক ট্যাঙ্কি তৈরী করেন, সে সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ভেতর পড়ে যান নির্মাণ শ্রমিক বিল্লাল মল্লিক। পরে বিষাক্ত গ্যাসের কারণে সেপটিক ট্যাঙ্কির ভেতরেই মারা যান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কি ভেঙ্গে শ্রমিকের মৃত লাশ উদ্ধার করেন।

এর আগে ওই শ্রমিককে উদ্ধার করতে এগিয়ে আসেন আরেক নির্মাণ শ্রমিক ইস্রাফিল শেখ (১৮)। তিনিও সেখানে উদ্ধার করতে এসে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়ে দেন। অসুস্থ নির্মাণ শ্রমিক ইচাখালী গ্রামের আকরাম শেখের ছেলে। সে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।

আরও পড়ুনঃ ভেড়ামারায় ভাঙন রোধের দাবিতে পদ্মা পাড়ে হাজারও মানুষের মানববন্ধন

বোয়ালমারী থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে তার লাশ সুরতহাল করে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জানতে পেরেছি, সে কাজ করতে গিয়ে সেপটিক ট্যাঙ্কির ভেতরে পড়ে মারা গেছেন।তার পরিবার অভিযোগ করলে তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সেপটিক ট্যাঙ্কির স্যাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :