আপডেট টাইম :
০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
২৯১
বার পঠিত
জেনারেল ওয়াকার-উজ-জামান
//ছবি: আইএসপিআরের সৌজন্যে
সেনাবাহিনী প্রধানের ১১ দিনের সরকারি সফর
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ মঙ্গলবার ১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন। তিনি এই সফরকালে যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই সফরের সময় সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর এবং যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এছাড়াও, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হবে। আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ মঙ্গলবার ১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন। তিনি এই সফরকালে যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই সফরের সময় সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর এবং যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এছাড়াও, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হবে।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।