ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় মোঃ কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

কামরুল হাসান ফাহিম চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাকির মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশুর মৃত্যুর বিষয়  নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। মৃগী রোগে তার মৃত্যু হতে পারে।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কামরুল হাসান ফাহিমের চাচা মো. সেকান্তর আলম বলেন, ফাহিম গতকাল সকালে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের সব শিক্ষক উপজেলা নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়।

প্রধান শিক্ষক সেকান্তর আলম আরও বলেন, বাড়িতে গিয়ে ফাহিম অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে বাইরে খেলাধুলা করছিল। এ সময় সে অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের পরিবারের ধারণা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

সুবর্ণচরে রোদের মধ্যে খেলার সময় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :