ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুগন্ধা নদীতে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার সময় পা পিছলে নদীতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

.

নিহত ব্যক্তির নাম মোছলেউদ্দিন মোল্লা (৪৫)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

.

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলছিলেন। এ সময় মোছলেউদ্দিন কাজ করতে গিয়ে পা পিছলে হঠাৎ নদীতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে নিখোঁজ হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে জানানো হলে বরিশাল ডুবুরি দলের সহায়তায় প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

.

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বরিশাল ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করি। পরে মরদেহটি আইনানুগ প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সুগন্ধা নদীতে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :