আসাদুর রহমান হাবিব:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় থামছেই না চোরাচালানী মালামাল পারাপার, প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি।
গত বুধবার ২০ মে দিবাগত রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনাস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর বিওপি ও সুন্দরা বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার ২১ মে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি কর্তৃক বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪শত ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়েছে।
যাঁর আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ১৬ হাজার ৪ শত টাকা।
এবং সীমান্তে ভারতীয় নেশাজাতীয় মাদকসহ বিভিন্ন চোরাচালান কারবারিদের উৎপাত একটু বেশি দেখা দিয়েছে যাঁর ফলে বর্ডার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
মাদকসহ ভারতীয় চোরাচালানে কোন ছাড় নয় প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি এবং মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় মাদকদ্রব্যের চোরাচালান আটক করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১ 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 




















