ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারি

ইসমাইল হােসেন বাবুঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা বাড়ছে। এ প্রেক্ষাপটে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সােমবার (৯ মার্চ) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে সে লক্ষ্যে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত পথে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ আশঙ্কা বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও চলাচলের ওপর তল্লাশি চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিসতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারি

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :