সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদকের স্মরণে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এর স্মরণে গতকাল বিকেলে দলীয় কার্যালয় ফরিদপুর জেলা সিপিবি'র সভাপতি আযাদ আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিপিবি'র পলিটব্যুরোর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মোতালেব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড মানিক মজুমদার প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদের রাজনৈতিক জীবনের তাৎপর্যময় দিক তুলে ধরেন। সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ আবু জাফর আহমেদ অন্যতম। আরও পড়ুনঃ তালগাছ থাকায় বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা নেই বর্তমান সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বক্তারা তার শোককে শক্তিতে রূপান্তর করে গরীব দুঃখী মেহনতী মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এর স্মরণে গতকাল বিকেলে দলীয় কার্যালয় ফরিদপুর জেলা সিপিবি’র সভাপতি আযাদ আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিপিবি’র পলিটব্যুরোর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মোতালেব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড মানিক মজুমদার প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদের রাজনৈতিক জীবনের তাৎপর্যময় দিক তুলে ধরেন। সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ আবু জাফর আহমেদ অন্যতম।
বর্তমান সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। বক্তারা তার শোককে শক্তিতে রূপান্তর করে গরীব দুঃখী মেহনতী মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।