ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় ধীরেন্দ্র নাথ বালা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্র নাথ বালা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত দূর্লভ বালার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র নাথ বালা ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পুরুরা বটতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সালথা সদর বাজার থেকে আসা একজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে মুন্সিগঞ্জের জেলা শ্রীনগর পৌছালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ চাটমোহর প্রিমিয়ার লীগ সিপিএল খেলোয়াড়দের নিলাম

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, ধীরেন্দ্র নাথ বালা গতকাল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। যদি তার পরিবারের লোক কোন অভিযোগ দায়ের করেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

error: Content is protected !!

সালথায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
এফ.ম আজিজুর রহমান :