ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৯৮টি গৃহহীন পরিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এবারে ফরিদপুরের সালথায় (আশ্রয়ন-২) প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে (ক) শ্রেণী ভুক্ত উপজেলার ৮টি ইউনিয়নের আরো ৯৮টি গৃহহীন ও ভূমিহীন উপকারভোগীদের মাঝে জমির দলিল ও নির্মিত ঘর হস্তান্তরের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সারা দেশের সাথে ২৬ হাজার ২শত ২৯টি ঘরের মধ্যে সালথায় ৯৮টি ঘর সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ প্রদান করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ তাসলিমা আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যদুনন্দী ইউপি চেয়ারম্যান, রফিকুল ইসলাম মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন আহমেদ, সোনাপুর ইউপি চেয়ারম্যান, খায়েরুজ্জামান বাবু, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া গ্রামের পদ্ম খাতুন বলেন, আমাদের ঘর ছিল না ঘর পাইছি এজন্য হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মতো অসহায় সসম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িছেন। এখন আর অন্যের বাড়িতে রাত কাটাতে হবেনা। এখন নিজের বাড়িতেই শান্তিতে ঘুমোতে পারব। কথা হয় গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের প্রতিবন্ধী শেখ লিটনসহ আরো অনেকের সাথে। তারাও ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, অনেক কিছু সাহায্য পাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনী। এজন্য আল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।

আরও পড়ুনঃ সালথা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

এসময় ৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। প্রত্যেকের নামে ২ শতাংশ করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০শত টাকা। পাকা ২টি শয়ন কক্ষ, ১টি রান্না ঘর, বাথরুম ও বারান্দাসহ রঙিন টিনের ছাউনিসহ ঘর নির্মাণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

error: Content is protected !!

সালথায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ৯৮টি গৃহহীন পরিবার

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :