ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ৫ ঘন্টা পর উদ্ধার হলো বাকপ্রতিবন্ধী শিশুর লাশ

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে মো. হেদায়েত মুন্সি (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৫ ঘন্টা পর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা (ডবুরী) শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু মো. হেদায়েত মুন্সি ওই গ্রামের এনামুল মুন্সির ছেলে। চার ভাই-বোনের মধ্যে হেদায়েত দ্বিতীয় ছিলো।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে মায়ের সাথে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে যান হেদায়েত। প্রতিবেশীরা এসময় হেদায়েতকে একটা রুটি দেন। আর হেদায়েতের মা ওই বাড়ির মহিলাদের সাথে কথা বলছিলেন। এসময় মায়ের অজান্তে রুটি খেতে খেতে হেদায়েত হারিয়ে যায়। কিছু সময় পর তাকে আর কোথাও খুজে পাওয়া যায়না। অনেক খোঁজাখুঁজির পর আক্তার মোল্যার পুকুরের মধ্যে একটি রুটি ভাসতে দেখে এলাকাবাসি নিশ্চিত হন হেদায়তে এই পুকুরের মধ্যেই পড়ে গিয়েছে।

পরে এলাকাবাসী পুকুরে জাল ফেলে ও ডুবিয়ে অনেক চেষ্টা করেন হেদায়েতকে উদ্ধার করতে কিন্তুু তারা হেদায়েতকে উদ্ধার করতে ব্যার্থ হন।

৫ঘন্টা পর সালথা ফায়ারসার্ভিস ও মাদারীপুর ফায়ারসার্ভিসের চেষ্টায় দুপুর একটার দিকে পুকুর থেকে হেদায়েতের মরদেহ উদ্ধার করা হয়।

সালথা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শিশু হেদায়েত পানিতে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে ফরিদপুর জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রুত মাদারীপুর ফায়ারসার্ভিসের উদ্ধার (ডুবুরী) কর্মীদের পাঠান। তারা এসে পুকুর দ্রুত সময়ের মধ্যেই হেদায়েত এর মরাদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

-স্বজনদের আহাজারী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় ৫ ঘন্টা পর উদ্ধার হলো বাকপ্রতিবন্ধী শিশুর লাশ

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :