ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় হালি পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত চাষীরা

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জন্য বিখ্যাত। এবছরে উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৩৯৫ হেক্টর জমিতে। বর্তমানে হালি পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এ উপজেলার চাষীরা।

পেঁয়াজ মসলা জাতীয় ফসল হওয়ায় পেঁয়াজ চাষ করে বছরের অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। গত বছর পেঁয়াজের দাম কম পাওয়ায় এবার লাভের আশায় সালথার চাষীরা পেঁয়াজ চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সরেজমিনে পেঁয়াজ ক্ষেতে গিয়ে দেখা যায়, হালি পেঁয়াজের সবুজ গাছে ছেয়ে গেছে ফসলের মাঠ। ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে খুব সকালে চাষীরা টেঙ্গি হাতে নিয়ে পেঁয়াজ ক্ষেত পরিচর্যা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পেঁয়াজের চারাগুলোর গোঁড়ের দিকে টেঙ্গি দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটি আগলা করে দিচ্ছেন। সেই সাথে সার ঔষুধ দেওয়া হচ্ছে। যাতে তারাতারি চারা গাছগুলো বড় হয়ে গাছ থেকে পেঁয়াজের গুটি নামতে শুরু করে। এ ছাড়া পেঁয়াজ ক্ষেতের ভিতরের ঘাস ও আবর্জনা পরিস্কার করছেন অনেকেই।

উপজেলার পেঁয়াজ চাষীরা জানান, গত বছর পেঁয়াজের দাম কম হওয়ায় অনেকেরই লোকসান গুণতে হয়েছে। গত বছরের লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজের যত্ন নিচ্ছেন তারা। এবার পেঁয়াজের ফলন ভাল হবে বলে আশা করছেন তরা। সার কীটনাশক, পানি ও সময় মতো রক্ষনাবেক্ষন করতে অনেক খরচ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এবছর সালথা উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৩শ ৯৫ হেক্টর। অর্জিত হয়েছে ১০ হাজার ৯শ ৭০ হেক্টর। পেঁয়াজ চাষিদের বীজ ও সারসহ প্রয়োজনীয় প্রণোদনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পেঁয়াজ চাষ ভাল হচ্ছে এবং ফলনও ভাল হবে বলে আশা করি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

সালথায় হালি পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত চাষীরা

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :