ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মূখোমূখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্ব দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নছিমনের মূখোমূখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যা, সোহেল শেখ ও বন্যা আক্তার (১৪) আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জিহাদ মোল্যা মারা যায়। বাকি দুজনের অবস্থা আশংকাজনক। এদিকে লোকজন আসার আগেই ঘাতক নছিমন চালক নছিমন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, মোটরসাইকেল ও নছিমন দূর্ঘটনায় জিহাদ নামে একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। ঘটনাস্থল থেকে ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
এফ.ম আজিজুর রহমান :