ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে এম মহিউদ্দিনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগ চেয়ে মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে তাদের বাঁধা সৃষ্টি করে প্রধান শিক্ষকের বাহিনীরা। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গতকাল ১৭ নভেম্বর ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৪) ও একই শ্রেণির শিক্ষার্থী রাকিব শেখ (১৬) এর সাথে উক্ত বিদ্যালয়ের দ্বিতীয় তলার সিড়িতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান। পরে  ঘটনা স্থল থেকে রাকিব শেখ দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় মেয়েটিকে প্রধান শিক্ষক এ.কেএম মহিউদ্দিন (৫৪) এর জিম্মায় রাখা হলে আনুমানিক ৫/৭ মিনিট পরে কান্নাজড়িত অবস্থায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে রুম থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমীর কুমার কর (৪৪) মেয়েটিকে বাড়ি পৌছে দেয়।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী বাবার ০১৭৮২৯৫৩৬৫০ মুঠোফোনে একাধিকবার কল করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযুক্ত প্রধান শিক্ষক এ.কেএম মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রেন থেকে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করল বিজিবি

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর শুনে পুলিশ তাদেরকে উদ্ধার করেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ফেরিটিন ফেস’ কি? চেহারা দেখে কি রক্তশূন্যতা শনাক্ত করা যায়?

error: Content is protected !!

সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :