ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ওমর আলী খান এবং চিকিৎসক জ্যোতির্ময় চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে একটি সহায়ক বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, নাজিমুদ্দিন লেলিন, সালমা খানম ও আরিফ খানসামা।

এর আগে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় মেলার বিভিন্ন স্টল উদ্বোধন করা হয়।

আলোচনা সভা শেষে আদর্শ বণিক সমবায় সমিতি, শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড ও দারিদ্র্য দূরীকরণ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আবদুর রহমান লালটুকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :