আপডেট টাইম :
০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
৩৩২
বার পঠিত
সালথায় নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা
ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সালথা উপজেলার সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এমপিকে এ গণসংবর্ধনা দেয়া হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমামুল হোসেন তারা মিয়া,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া , এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মীনি শাহনাজ বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান (বাবু), জেলা পরিষদ সদস্য নুর মোহাম্মাদ হোসেন (তোতা মিয়া), উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা, আরও পড়ুনঃ চরভদ্রাসনে কাউছার হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ উপনেতা সদ্যপ্রায়ত সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই সংসদীয় আসনটি শুন্য হয়। শুন্য আসনে গত ৫ নভেম্বর উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ করেন এই এমপি।
ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সালথা উপজেলার সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এমপিকে এ গণসংবর্ধনা দেয়া হয়।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমামুল হোসেন তারা মিয়া,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া ,
এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মীনি শাহনাজ বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান (বাবু), জেলা পরিষদ সদস্য নুর মোহাম্মাদ হোসেন (তোতা মিয়া), উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা,
সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ উপনেতা সদ্যপ্রায়ত সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই সংসদীয় আসনটি শুন্য হয়। শুন্য আসনে গত ৫ নভেম্বর উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ করেন এই এমপি।