ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি ফরিদপুরের সাংবাদিক সমাবেশে

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাঁকে নিপীড়নের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে হেনস্তা করা, তাঁর সাথে ন্যাক্কারজনক আচরণ ও নিপীড়ণ এবং আটক করে কারাগারে নিক্ষেপ করার ঘটনায় দেশের গোটা সাংবাদিক সমাজ স্তম্ভিত। তিনি আজকের মধ্যে তাঁর মুক্তি দাবি করেন অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।

এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, মহিলা পরিষদ ফরিদপুরের সভানেত্রী শিপ্রা রায়, সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা গোস্বামী, সিপিবির প্রেসিডিয়াম মেম্বার রফিকুজ্জামান লায়েক, সাংবাদিক মাহ্ফুজ মিলন, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাংবাদিক রেজাউল করিম,নারী নেত্রী আসমা আক্তার মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি ফরিদপুরের সাংবাদিক সমাবেশে

আপডেট টাইম : ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
ফরিদপুর অফিসঃ :