দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
৩৫৬
বার পঠিত
সাংবাদিক রোজিনার ইসলামের মুক্তির দাবিতে মধুখালীতে মানববন্ধন
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত ও হেনস্থা করে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মধুখালী রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক এ্যাড. মানিক মজুমদার, ইউনিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান সরদার, বিপ্লব কুমার চৌধুরী, শাহজাহান হেলাল, শাহ কুতুব উজ্জামান, মেহেদী হাসান পলাশ, কামরুল ইসলাম, জুয়েল শরীফ প্রমুখ । বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানী,লাঞ্চিত ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিকভাবে লাঞ্চিত ও হেনস্থা করে চুরির অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মধুখালী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।