ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকের মোটরসাইকেল ডাকাতিঃ ৩ জনের কারাদণ্ড

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় তিন জনকে আট বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের জিয়ারত আলীর ছেলে ইমারত আলী, একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাছেরের ছেলে শাহ জামাল এবং চিথলিয়া ইউপির মল্লিকপাড়া গ্রামের হারুন মল্লিকের ছেলে সিরাজ মল্লিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস এবং দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ও মিরপুর প্রেসক্লাবের সদস্য মারফত আফ্রিদী মোটরসাইকেলে মিরপুর থেকে দৌলতপুরে যাচ্ছিলেন। পথে চিথলিয়া এলাকায় পৌঁছানোমাত্র অজ্ঞাত ৮-১০ জন দুষ্কৃতকারী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথরোধ করে। সে সময় দুজনকে মারপিট করে চোখ-মুখ বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে এ বিষয়ে মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

২০১৫ সালের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

এ বিষয়ে সাংবাদিক বাবুল রঞ্জন বিশ্বাস বলেন, এই ঘটনায় ৮-১০ জন ব্যক্তি জড়িত থাকলেও শুধু তিন জনের সাজা হওয়াটা যেন গুরু পাপে লঘুদণ্ড।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

সাংবাদিকের মোটরসাইকেল ডাকাতিঃ ৩ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :