ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার -বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদের

মোঃ আবদুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তিন উপজেলার (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ।

শুক্রবার (২৮ মার্চ ) রহনপুর স্টেশন বাজার মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) তিন উপজেলার সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বাখ্যা দেন।

তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।

তিনি আশা করেন, দল তার রাজনৈতিক কর্মকাণ্ড সুবিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি দলের সকল সিদ্ধান্তের প্রতি তার আস্থা প্রকাশ করেন। ইফতার মাহফিলে দেশ, জাতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্হতা কামনা , দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু সহ জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার -বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদের

আপডেট টাইম : ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :