আপডেট টাইম :
০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
২৪৯
বার পঠিত
সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়
কুষ্টিয়ায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কিত সেমিনার ও মতবিনিয়ম’ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে কুষ্টিয়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ মতবিনিময় হয়। সেমিনার ও মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ ও কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল। হলুদ সাংবাদিকতা রোধে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সেমিনার ও মতবিনিময়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেন, গণমাধ্যম কর্তৃপক্ষ সংবাদকর্মী নিয়োগ দিলেও তাদের সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেন না। কেবলমাত্র একটি পরিচয়পত্র ধরিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেন। সাংবাদিকতার নীতিমালা মেনে চললে এদেশে হলুদ সাংবাদিকতার চর্চা বন্ধ হয়ে যাবে। আরও পড়ুনঃ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলছে তিনি বলেন, আন্দোলন ও সমাজকে কীভাবে জনগণের কাজে লাগানো যায়, সেজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে...
কুষ্টিয়ায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কিত সেমিনার ও মতবিনিয়ম’ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে কুষ্টিয়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ মতবিনিময় হয়।
সেমিনার ও মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার চন্দ্র কর্মকার।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ ও কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল।
হলুদ সাংবাদিকতা রোধে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সেমিনার ও মতবিনিময়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেন, গণমাধ্যম কর্তৃপক্ষ সংবাদকর্মী নিয়োগ দিলেও তাদের সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেন না। কেবলমাত্র একটি পরিচয়পত্র ধরিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেন। সাংবাদিকতার নীতিমালা মেনে চললে এদেশে হলুদ সাংবাদিকতার চর্চা বন্ধ হয়ে যাবে।