ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায়

ঢাকায় ও কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন করে কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়ন। এতে একাত্মতা ঘোষণা করে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

কর্মসূচি থেকে ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়। সেই সঙ্গে পুলিশ নির্লিপ্ত না থেকে জেলায় সাংবাদিক নির্যাতন ও হুমকিতে জড়তি ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মিলন উল্লাহ ও শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায়

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :