ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সময়ের প্রত্যাশাতে নিউজ হওয়ার পরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করল র‍্যাব

কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু  হাসপাতাল থেকে ৩ দিন বয়সী এক নবজাতক চুরির চারদিন পর উদ্ধার করেছে র‍্যাব-১২। শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১২।
পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। তাদের কোনো সন্তান নেই।

উদ্ধার হওয়া শিশুর বাবার নাম দিপু ও মায়ের নাম সাফিয়া। দিপু ভেড়ামারা উপজেলার মহিষাডড়া গ্রামের মসজিদ পাড়ার নিহারুল ইসলামের ছেলে।
শিশুটির নানা সাইদ আলী  বলেন, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে ৩ দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়ে যায়। ওই হাসপাতালের অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত নারী। পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।

র‍্যাব জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

error: Content is protected !!

সময়ের প্রত্যাশাতে নিউজ হওয়ার পরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করল র‍্যাব

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :