ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ (৮-১৪ জুন) পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার (৮ জুন) ভূমিসেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী।

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে সকাল ১১টায় একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিসের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ব্যবস্থাপনাসহ বাংলাদেশকে ডিজিটালাইজড করে দেশকে এগিয়ে নেয়ার জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজ নাগরিকগণ ডিজিটাল সেবা ঘরে বসে বসে পাচ্ছে, ঘরে বসেই ভূমি উন্নয়ন কর, খারিজের আবেদন, খারিজের সার্টিফাইড কপি ডাকযোগে পাওয়াসহ সকল প্রকার ভূমি সেবা নাগরিকরা পাচ্ছে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করার জন্য।

বক্তারা আরও বলেন, অনলাইনে ভূমি সেবা পেতে নাগরিকদের সচেতন হতে হবে। দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে আমাদের স্ব স্ব স্থান থেকে সার্বিক সহযোগিতা করলেই ২০৪১ সালে আমাদের এই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ভূমিক সহকারী কর্মকর্তা সহ ভূমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

error: Content is protected !!

সদরপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :