ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে গাড়ীর চাপ ও যানজট কমাতে রাস্তার পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ ও জরিমানা করেছে প্রশাসন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মাইক দিয়ে ঘোষণা করেন, সড়কের ওপর কোন যানবাহন দাড়াতে পারবেনা। গাড়ী চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিজ নিজ ষ্ট্যান্ড ব্যবহার করতে হবে। স্কুল ও অফিস সময়ে বালুর ট্রাক ও দূরপাল্লার যানবাহন অহেতুক চলাচল করতে পারবে না। কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে। আরও পড়ুনঃ জামালপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে গাড়ীর চাপ ও যানজট কমাতে রাস্তার পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ ও জরিমানা করেছে প্রশাসন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মাইক দিয়ে ঘোষণা করেন, সড়কের ওপর কোন যানবাহন দাড়াতে পারবেনা। গাড়ী চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিজ নিজ ষ্ট্যান্ড ব্যবহার করতে হবে। স্কুল ও অফিস সময়ে বালুর ট্রাক ও দূরপাল্লার যানবাহন অহেতুক চলাচল করতে পারবে না। কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।