ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যূ

- ছবিঃ প্রতীকী।

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় রাসেল মাতুব্বর (২২) নামের এক যুবকের মৃত্যূর ঘটনা ঘটেছে। নিহত রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মোস্তাক মাতুব্বরের
বড় ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। বুধবার (২ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার চন্দ্রপাড়া এলাকার কোষাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

.

জানাগেছে, উক্ত রাসেল মাতুব্বর ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। সদরপুর থেকে তার নিজস্ব মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া কোষাভাঙ্গা নামক স্থানে আসলে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খাদে পড়ে থাকা মোটর সাইকেলের শব্দ শুনে আশপাশের বাড়ির মহিলারা এসে ডাকচিৎকার করলে লোকজন তাকে চিকিৎসার জন্য সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিবিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

.

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আরোহী তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে মৃত্যূবরণ করেন। এ বিষয়ে কোন মামলা হয়নি। লাশ হস্তান্তরের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলবার্টার স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশি অভিবাসীদের কেন এ অবস্থান?

error: Content is protected !!

সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যূ

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :