ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মায় রাতে অভিযান, ১ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

-ফরিদপুরের সদরপুরের মা ইলিশ রক্ষার অভিযানে নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলার দৃশ্য।

ফরিদপুরের সদরপুরে প্রজননে সক্ষম ডিমওয়ালা মা ইলিশ মাছ সংরক্ষণে পদ্মানদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে সদরপুর ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার।

শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে পিয়াজখালি শয়তানখালি লঞ্চঘাট থেকে স্পীড বোট ও ট্রলার নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির। উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সহযোগীতা করেন সদরপুর থানা পুলিশ ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির বলেন, মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে। আমরা সতর্ক আছি এবং প্রয়োজনে যে কোন সময় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকব। তিনি আরও বলেন, ঘাটে স্পীডবোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার প্রস্তুত থাকবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গ, চলতি মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

error: Content is protected !!

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মায় রাতে অভিযান, ১ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :