ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

“Be a hand washing Hero – হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘার যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া শুধু অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বিশেষ করে ডায়রিয়া, কলেরাসহ পানিবাহিত রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের মধ্যে এ সচেতনতা ছড়িয়ে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান

error: Content is protected !!

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট টাইম : ৫৭ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :