নিজস্ব প্রতিবেদক
দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (TVET) উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর একটি প্রতিনিধিদল। ফাউন্ডেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে দক্ষ জনশক্তির ভূমিকা, সময়োপযোগী ও কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষিত জনবলের কর্মসংস্থান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে দেশের মানবসম্পদ উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাতের সৌজন্য স্মারক হিসেবে BPSSDF-এর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ‘Crest of Honour’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক মো. আলিউজ্জামান মিনা, নির্বাহী সদস্য মো. নবীন হোসেন পিয়াশ এবং টিভিইটি বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুশলাহ উদ্দিন দিপু।
বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF) দেশের কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব সুদৃঢ় করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 





















