নিজস্ব প্রতিবেদক:
খাদ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSD Foundation)-এর একটি প্রতিনিধিদল।
সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি এস.আই. মোজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার বিথী, কোষাধ্যক্ষ মো. আলীউজ্জামান মিনা, নির্বাহী সদস্য মো. নবীন হোসেন পিয়াশ এবং টিভিইটি বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুশলাহ উদ্দিন দিপু।
সাক্ষাৎকালে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক খাদ্য প্রযুক্তিসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব খাতের চাহিদা অনুযায়ী ব্যবহারিক ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (TVET) মাধ্যমে খাদ্য খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদল জানায়, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিল্প খাতের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য খাতের চাহিدার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানভিত্তিক উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করা হয়। এ ধরনের সহযোগিতা দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 





















