ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে মা ইলিশঅভিযানে ৪ জেলের কারাদন্ড, ৭০ হাজার মিটার জাল ভষ্মীভূত

-ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষার অভিযানের খন্ড চিত্র।

ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে ৪ জেলেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন সাইদুল মাতুব্বর (২৬), আনোয়ার মৃধা (৩৫), ইলিয়াস সেক (৫০), ও খোকন মৃধা (৪০)। তাদেরকে মৎস্য আইন ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৭ দিনের জেল প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করার সময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ভষ্মীভূত করা হয়। ৪ কেজি ইলিশ উদ্ধার পূর্বক দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আহসান মাহমুদ রাসেল।

অভিযানে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান ও একদল পুলিশ।অপরদিকে সদরপুরে আইন অমান্য করে গাড়ী চালানো এবং ওজনে তেল বিক্রয়ের কারণে জেল জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সদরপুরে অবৈধ ভাবে গাড়ী চালানোর কারণে ডিএম পরিবহনের সুপার ভাইজার ফয়সাল (২২) কে ৩ দিনের জেল দেয়া হয়েছে। পৃথক অপর অভিযানে সদরপুর ফিলিং স্টেশন নামের তেলের পাম্পকে তেল পরিমাপে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে

error: Content is protected !!

সদরপুরে মা ইলিশঅভিযানে ৪ জেলের কারাদন্ড, ৭০ হাজার মিটার জাল ভষ্মীভূত

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :