ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় বড়াল নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ ও জাল ধ্বংস

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, খলসুনসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য চার লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নদীতে স্থাপন করা তিনটি বাঁধ উচ্ছেদ করা হয়। এ ছাড়া তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করা হয়। পরে বিধিমোতাবেক জব্দ করা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ

error: Content is protected !!

বাগাতিপাড়ায় বড়াল নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ ও জাল ধ্বংস

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :