ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকার হাফেজ ডাঙ্গীতে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এ সময় বক্তারা আগামী বছরের মধ্যে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। তাঁরা বলেন, শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও অবদান বিবেচনায় নিয়ে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৪০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :