আপডেট টাইম :
০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
২৫৮
বার পঠিত
সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে ৬হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার আইন ২০০০এর ৫৩ ধারায় সদরপুর সদরের মোল্যা বাড়ির মোড়ে অবস্থিত সৌদিয়ান চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা ও চায়না পার্ক থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর মালিককে ২হাজার টাকা জরিমানা করেন।
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে ৬হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার আইন ২০০০এর ৫৩ ধারায় সদরপুর সদরের মোল্যা বাড়ির মোড়ে অবস্থিত সৌদিয়ান চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা ও চায়না পার্ক থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর মালিককে ২হাজার টাকা জরিমানা করেন।