ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনমনে কৌতুহল

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে বিতর্কিত আওয়ামীলীগ নেতা!

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল মঞ্চে জামায়াত নেতাদের পাশাপাশি কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ সহচর ওহাব কাড়ালকে দেখতে পেয়ে আগত উপস্থিত জামায়াত নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহল দেখা দেয়। তারা একে অপরের সাথে কানাঘুষা করে, আওয়ামীলীগের এই কর্মী নিজেকে জনরোষ থেকে বাঁচাতে হয়ত জামায়াতের ছায়াতলে সাময়িকভাবে স্থান করে নিতে চাইছে।

জানা গেছে, ওহাব কাড়াল সদরপুর জামায়ত সেক্রেটারী আবু-বক্করের আপন ভাই। তিনি উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের সভাপতি।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫টায় সদরপুর উপজেলা পরিষদ মসজিদ চত্বরে জামায়াতে ইসলামী সদরপুর শাখার আয়োজনে ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের জনৈক জামায়াত কর্মী জানান, আমরা বিস্মিত হয়েছি। উনি (ওহাব কাড়াল) মুজিব কোট পরে জয় বাংলা শ্লোগান বুকে লাগিয়ে চলতেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে মঞ্চে এসে বসে পড়েন।

ইফতার মাহফিলে উপস্থিত অন্য আরেকজন বলেন, উনি কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৭ বছর আওয়ামী রেজিমের অনেক সুবিধা নিয়েছেন এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করেছেন। বহুল আলোচিত ও বিতর্কিত এই লোক জনদৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে এ পথ অবলম্বন করেন বলে মনে হয়।

বিল্লাল নামের আরেকজন জানান, জামায়াত এ দায় এড়াতে পারে না। একজন বিতর্কিত লোককে মঞ্চে স্থান দেওয়া তাদের ঠিক হয়নি। এতে জামায়াতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এ প্রসঙ্গে সদরপুর জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন জানান, উনাকে (ওহাব কাড়াল) কে দাওয়াত দেয়া হয়নি। হঠাৎ করে মঞ্চে এসে বসে পড়েন। আমাদের কর্মীরা তাকে নিষেধ করা স্বত্বেও তিনি সৌজন্যতা দেখান নি। এ ঘটনায় আমরা বিব্রতবোধ করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্ঞানেশের অনিয়ম নিয়ে দুই কমিশনারের চিঠি জ্ঞানেশের কাছেই ফেরত পাঠান কেবিনেট সচিব

error: Content is protected !!

জনমনে কৌতুহল

সদরপুরে জামায়াতের ইফতার মাহফিলে বিতর্কিত আওয়ামীলীগ নেতা!

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :