ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গরু পুড়ে ছাই

ছবি- প্রতীকী।

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে একটি গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সুমন ওরফে হালান বেপারীর টিনশেড দোচালা গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোয়াল ঘরের ভিতরে থাকা তিনটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সদরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে গভীর রাতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি গরু পুড়ে ছাই

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :