ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে গণসংযোগকে কেন্দ্র করে হামলা আহত ১০ নিখোঁজ ১

-ছবি প্রতীকী।

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় আড়িয়াল খাঁ নদে ডুবে যাওয়া নিখোঁজ লোকমান মাতুব্বর (৬৫) উদ্ধার হয়নি । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মাতুব্বর জানান, গত শনিবার বিকেলে তার সমর্থক শতাধিক লোকজন নিয়ে শিমুলতলী বাজারে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোকন মোল্যার সমর্থকদের সাথে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে বতু মাতুব্বরের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক লোকজন ঢাল-শরকী, ইট-পাটকেল নিয়ে আক্রোমন করে ধাওয়া করে।

এ সময় আমার লোকজন ট্রলারে উঠে আড়িয়াল খাঁ নদ পার হতে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করে ট্রলার ডুবিয়ে দেয়। ট্রলারে থাকা লোকজন আত্মরক্ষার জন্য নদীতে ঝাপ দিলে লোকমান মাতুব্বর নামের এক ব্যক্তি নিখোঁজ হয়। অপর চেয়ারম্যান প্রার্থী রোকন মোল্যার সাথে কথা হলে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা আমার সমর্থদের উপর হামলা করে।

তিনি আরও বলেন, গত শনিবার বিকেলে শিমুলতলী বাজারে আমি ও বতু মাতুব্বরসহ কয়েকজন লোক নামাজ পড়তে গেলে এ ঘটনা ঘটে । পরে আমার সমর্থকরা খবর পেয়ে ধাওয়া করলে ট্রলারে উঠতে গেলে ট্রলারটি ডুবে যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে গণসংযোগকে কেন্দ্র করে হামলা আহত ১০ নিখোঁজ ১

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :