ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে ১ হাজার ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বাদাম ও মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ) সকাল ১১ টায় সদরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

বিতরণ কার্যক্রমে জনপ্রতি ১০ কেজি বাদাম বীজ , ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার মোট ১ হাজার কৃষককে এবং ৩০ জনকে জনপ্রতি ৫ কেজি মুগবীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এ সময় কৃষকদের উদ্দেশ্যে এসব বীজ বপন ও সার প্রয়োগের মাধ্যমে ফলনবৃদ্ধি করে সরকারের উদ্দেশ্য সফল করার আহবান জানান।

অনুষ্ঠানে এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্যসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :