আপডেট টাইম :
০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
৩১৫
বার পঠিত
সদরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয় উদ্বোধন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি আক্তারুজ্জামন তিতাসের সভাপতিত্বে উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহ্দাব আকবর চৌধুরী লাবু। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ উন্নতির শিকরে পৌছাবে। তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগের কমিটি হবে মুক্তিযোদ্ধার সপক্ষে সন্তানদের নিয়ে রাজাকার মুক্ত কমিটি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ূমহিরু, আওয়ামী লীগ নেতা প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু), সৈয়দ দেলোয়ার হোসেন, রাজিব চৌধুরী প্রমুখ।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি আক্তারুজ্জামন তিতাসের সভাপতিত্বে উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহ্দাব আকবর চৌধুরী লাবু।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ উন্নতির শিকরে পৌছাবে। তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগের কমিটি হবে মুক্তিযোদ্ধার সপক্ষে সন্তানদের নিয়ে রাজাকার মুক্ত কমিটি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ূমহিরু, আওয়ামী লীগ নেতা প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু), সৈয়দ দেলোয়ার হোসেন, রাজিব চৌধুরী প্রমুখ।