ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে অবৈধ ও বেপরোয়া মাটির ট্রাকের নিচে চাপা পড়ে রোজিনা (৩৮) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোজিনা ৪ সন্তানের জননী এবং উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই আসামীরা গা ঢাকা দেয়। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১০টায় ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের উক্ত বাচ্চু বেপারীর নিজ বাড়িতে ড্রাম ট্রাকে করে মাটি ভরাট কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখিত ৫ জন আসামী হল ট্রাক ড্রাইভার সোহেল মাতুব্বর (২৭), ড্রাম ট্রাকের মালিক হায়দার বেপারী (৩৫), কন্ট্রাকটর রিংকু খান (৩০), শহিদ খান (৫৫) ও মোশাররফ শিকদার (৫৫)।

নিহত রোজিনার স্বামী বাচ্চু বেপারি এ প্রতিবেদককে জানিয়েছেন, বাড়িতে মাটি ভরাট কাজে রিংকু খানকে কন্ট্রাক্ট দেই। সোমবার রাত ১০টার দিকে মাটি ভরাটের সময় আমি, রিংকু ও আমার স্ত্রী রোজিনা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিলাম। ড্রাইভার সোহেল যেখানে মাটি ফেলার করার কথা সেখানে না ফেলে ইচ্ছাকৃতভাবে অন্যস্থানে ফেলতে গিয়ে ব্যাগ গিয়ার দিয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই আসামীরা পলায়ন করে।

এ প্রসঙ্গে ভাষাণচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাহেব আলী বলেন, নিহত রোজিনা আমাদের প্রতিবেশী এবং তার ৪ ছেলেমেয়ে রয়েছে। ঘটনাটি মর্মান্তিক। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাই।

এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এস আই মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানিয়েছেন, মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তী প্রক্রিয়া অগ্রবর্তী করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় গবাদিপশুবোঝাই গাড়ি উল্টে আহত ৭ ব্যবসায়ী

error: Content is protected !!

সদরপুরে অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :