ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

মোঃ ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

টানা চারদিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন “এখন টিভির” রাজশাহী প্রতিনিধি মাসুমা আক্তার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তরুণ উদীয়মান সাংবাদিক মাসুমা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী “এখন টিভির” রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব।

মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়নপুরে, বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি। গুরুদাসপুরেই ছোট থেকে বেড়ে ওঠা তার।

গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি অচেতন ছিলেন, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু কোনো চেষ্টায় সফল হলো না। (মঙ্গলবার) ভোর সাড়ে চারটার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান মাসুমা আক্তার।

এদিকে মাসুমার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহীর জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তারা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :