ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সকালেই চাঁপাইয়ে ঝরলো ৫ প্রাণ

-ছবি প্রতীকী।

সাত সকালেই চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৫টি তাজা প্রাণ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হন।
নিহতরা হলেন- উপজেলার আলীনগর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৫), একই এলাকার আব্দুল গনির ছেলে ফুলচান আলী (৫০) ও কেন্দুল গ্রামের মানিকের ছেলে নাইমুল (৩৫)। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। তারা হাজীর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
তারা আরও জানান, হাজীর মোড়ে রেল ক্রসিং না থাকায় এমন ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, হাজীর মোড়ে ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই ভটভটির যাত্রী ছিলেন। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরদিকে, সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হন। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে উপজেলার রানিহাটী বাজারের মাহিন্দ্রা আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, মাহেন্দ্র চালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথপুর এলাকার বাবুল শাহার ছেলে জয়দেব শাহ (৩২)।
ওসি মোজাফফর হোসেন দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, রানীহাটি বাজারের সামনে ট্রাক আর মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরতর আহত ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে নিয়ে আসেন স্থানীয়রা।চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সকালেই চাঁপাইয়ে ঝরলো ৫ প্রাণ

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :